পটিয়ায় বৈশাখী মেলা শুরু।
ফারুকুর রহমান বিনজু পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় উপজেলায় শুরু হচ্ছে বৈশাখী মেলা।বর্ষবরন উদযাপন কমিটির উদ্যাগে শুরু হতে যাচ্ছে বৈশাখী মেলা।চট্টগ্রাম দক্ষিণ জেলার মধ্য এই মেলা বৃহত্তম বৈশাখী মেলা ও বর্ষবরন উৎসব।
১০এপ্রিল শুক্রবার হতে ১০দিন ব্যাপি এই মেলাতে থাকছে হরেক রকমের গ্রামীণ মহিলাদের নিত্য ব্যবহারের বাহারি জিনিস। মেলাকে উৎসব মুখর করতে উদ্যেগ নিচ্ছে বিভিন্ন আর্কষণ।আনুষ্ঠানিক রপ দিতে পটিয়া স্কুলের মাঠে আয়োজন করা হয় প্রস্তুতি সভা।অতিথিদের জন্য আয়োজন করা হয় অপ্যায়ন ব্যবস্হা।শিক্ষার্থীদের জন্য আছে চিত্রঅংকন ও সাহিত্য প্রতিযোগিতা।নিরাপত্তার দায়িত্বে পুলিশ প্রশাসন।আলোচনা মন্চে বৈশাখী মেলার গুরুত্ব ও ভবিষৎ প্রজন্মদের বাঙালির ঐতিহ্য ধারণা দেবেন আলোচিত বক্তরা।
বর্ষবরন ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান তৌহিদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব নাছির উদ্দীন, সমন্বয়ক মাস্টার শ্যামল দে সাংবাদিক আবদুল হাকিম রানা,সাংবাদিক আবদুর রাজ্জাক। সভায় উপকমিটির শফিউল আজম,হাবিবুর রহমান রিপন,হাফেজ রুবেল, মিসবাহুল ইসলাম, জয়নাল আবেদীন, এস এম ফোরকান সহ সকল নেতৃবৃন্দ গণ উপস্থিত থেকে সভাটি প্রাণবন্ত করে তুলেন।
মতামত