ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দক্ষিণ আফ্রিকায় গুলিতে রাণীশংকৈলের তরুণ প্রবাসী নিহত, মরদেহ ফেরাতে পরিবারের আকুতি

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি:- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক তরুণ প্রবাসী। নিহত সোহান বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জোহানেসবার্গ শহরের অদূরে কেতলেহং এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছে শোকাহত পরিবার।

সোহান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের দুলাল হোসেনের ছেলে। জীবিকার সন্ধানে তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়ে একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় দোকানে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তখন দোকানের মালিক পেছনের দিকে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, ধার-দেনা করে তাকে বিদেশে পাঠানো হয়েছিল পরিবারের স্বচ্ছলতার আশায়। কিন্তু হঠাৎ এমন দুঃসংবাদে পুরো পরিবার ভেঙে পড়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

সোহানের মামা মহরম আলী মিঠু বলেন, “আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, যেন দ্রুত সোহানের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।”

এদিকে, বাবা দুলাল হোসেন ও মা সাহিনুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের ছেলেকে আর জীবিত ফিরে পাবো না। অন্তত তার মরদেহ যেন দেশে এনে নিজের হাতে দাফন করতে পারি—এইটুকুই চাওয়া।”

স্থানীয়দের মতে, সোহানই ছিল পরিবারের একমাত্র ভরসা। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত সরকারি সহায়তায় মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় গুলিতে রাণীশংকৈলের তরুণ প্রবাসী নিহত, মরদেহ ফেরাতে পরিবারের আকুতি

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x