চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা-এ হাম ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করেছে যুব রেড ক্রিসেন্ট লোহাগাড়া উপজেলা টিম।
এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজার, হাই স্কুল ও মাদ্রাসায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলে হাম রোগের ঝুঁকি, লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়, যাতে ভবিষ্যতে এ রোগের বিস্তার কমানো সম্ভব হয়।
উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন যুব রেড ক্রিসেন্ট লোহাগাড়া উপজেলা টিমের দলনেতা আবতাহি বখতিয়ার, প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ বিভাগের স্বরূপম দেবনাথ, দুর্যোগ ও মানবিক সাড়াদান বিভাগের মোহাম্মদ মিরাজ মিয়া এবং সদস্য আফনান মোহাম্মদ ইরফানসহ অন্যান্য যুব সদস্যরা।
মানবসেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যুব রেড ক্রিসেন্ট লোহাগাড়া উপজেলা টিমের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তাদের এ প্রচেষ্টা শুধু সচেতনতা বৃদ্ধি নয়, বরং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।
মতামত