ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জামপুর ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোর অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ‎

জামপুর ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোর অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

‎মোঃ সজিব মিয়া নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জামপুর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ টুর্নামেন্টে  বালক ও বালিকা মিলিয়ে মোট চারটি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।

‎অংশগ্রহণকারী দলগুলো হলো মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল, মুছারচর প্রাথমিক বিদ্যালয়, এবং বালক, মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পেরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়।

‎টুর্নামেন্টে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক বিভাগে বিজয়ী হয় মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সোনারগাঁ, নারায়ণগঞ্জের সহকারী শিক্ষা অফিসার মীর মাসুম, জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু মুসা ভূঁইয়া, এবং ৫নং ওয়ার্ড সভাপতি শরিফুজ্জামান শাহীন।

‎এছাড়াও খেলার সভাপতিত্ব করার কথা ছিল মোঃ কামরুজ্জামান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জামপুর ইউনিয়ন পরিষদ।

‎তবে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতিত্বকারী ব্যক্তিবর্গ উপস্থিত না থাকায় তাঁদের পক্ষে পুরস্কার গ্রহণ ও বিতরণ করেন জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, জামপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল আজিজ, জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু এবং ছাত্রদল নেতা মাসুম।

‎খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

‎উপস্থিত অতিথিরা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জামপুর ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোর অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ‎

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x