কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালী এলাকায় বস্তাবন্দী অবস্থায় তিন টুকরো একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সড়কের পাশে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখে পথচারীরা বিষয়টি পুলিশের নজরে আনেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি খুলে দেখতে পায়, ভেতরে তিন টুকরো করা একটি মরদেহ রয়েছে।
পুলিশ জানায়, লাশটি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা জানান, “ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।”
পুলিশ ধারণা করছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে এনে ফেলে রাখা হতে
মতামত