চৌদ্দগ্রামের গুণবতী ডিগ্রী কলেজের উদ্যোগে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : চৌদ্দগ্রামের গুনবতী ডিগ্রী কলেজের উদ্যোগে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৭ এপ্রিল সকালে কলেজ অডিটোরিয়ামে গুণবতী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হুদা মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি আইয়ুব আলী ফরায়েজী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী ডিগ্রী কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি , গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইকবাল হোসেন লিটন,
সহযোগী অধ্যাপক আবিদুর রহমান এর সঞ্চালনায় উক্ত ছাত্র ও অভিভাবক সমাবেশে সম্মানিত শিক্ষক মন্ডলী ও অভিভাবক মন্ডলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।
মতামত