ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতা নৌকা বাইচ অনুষ্ঠিত

মোজাম্মেল হক বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : নৌকা বাইচ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া, যা মূলত দেশের নদীবহুল দক্ষিণাঞ্চলে বেশি প্রচলিত। তবে উত্তরাঞ্চলে নদী ও জলাশয়ের স্বল্পতার কারণে এ ধরনের আয়োজন খুব একটা দেখা যায় না। তাই উত্তরাঞ্চলের জনপদে নৌকা বাইচের আয়োজন সবসময়ই ব্যতিক্রম ও আকর্ষণীয় হয়ে ওঠে।

এই প্রেক্ষাপটে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী নৌকা বাইচ প্রতিযোগিতা। মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে বীরগঞ্জ স্লুইচগেটে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কন্সার্স (বিওয়াইএফসি) এর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। সভাপতিত্ব করেন বিওয়াইএফসি’র প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন এর ম্যানেজার রবার্ট কমল সরকার এবং বীরগঞ্জ থানার ডিএসবি কর্মকর্তা হায়হার আলী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইএফসি’র প্রোগ্রাম অর্গানাইজার মজিদুল ইসলাম বাবু, রুয়েল এ্যাক্কাসহ সংগঠনের স্বেচ্ছাসেবক ও হাই-ক্লাবের সদস্যবৃন্দ।

নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে তিনটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অমিত্যের দল প্রথম স্থান অর্জন করে। অন্যদিকে নারী বিভাগে দুটি দল অংশ নেয়, যেখানে দিপালীর দল প্রথম স্থান লাভ করে।

মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই নৌকা বাইচ স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

উত্তরাঞ্চলে এ ধরনের আয়োজন খুব কম হলেও বীরগঞ্জে এই উদ্যোগ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সামাজিক বার্তা ও বিনোদনের সমন্বয়ে এ আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতা নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x