ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

উখিয়া-টেকনাফবাসীর দোয়া ও সমর্থনেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ----সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

প্রতিবেদন: মোঃ আবদুল্লাহ (আল-মামুন)কক্সবাজারের উখিয়া-টেকনাফবাসীর বহুল প্রত্যাশিত টেকনাফ বন্দর অবশেষে সচল হয়েছে । নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মধ্যেই বন্দর চালুর উদ্যোগ বাস্তবায়ন করেছেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ।

নির্বাচনী প্রচারণাকালে তিনি ঘোষণা দিয়েছিলেন, নির্বাচিত হলে প্রথম ১০০ দিনের মধ্যে টেকনাফ বন্দর সচল করার সর্বোচ্চ চেষ্টা করবেন । সেই অঙ্গীকার বাস্তবায়িত হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে ।

আজ (সোমবার) নৌ পরিবহন মন্ত্রী সরেজমিনে বন্দর এলাকা পরিদর্শন করেন এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে, আজ থেকেই টেকনাফ বন্দরের কার্যক্রম শুরু হচ্ছে। এ ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে এবং বন্দর ঘিরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয় ।

দীর্ঘদিন বন্ধ থাকার পর বন্দর সচল হওয়ায় স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা । বন্দর চালু হওয়ার ফলে উখিয়া-টেকনাফ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে এবং সীমান্তবর্তী এই অঞ্চলে বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে ।

বিশেষজ্ঞদের মতে, টেকনাফ বন্দর চালু হওয়া শুধু স্থানীয় পর্যায়েই নয়, জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে । আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা এই অঞ্চলের বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 

স্থানীয় ব্যবসায়ীদের অভিমতঃ টেকনাফ বাজারের ব্যবসায়ী আবদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বন্দর বন্ধ থাকায় আমাদের ব্যবসা অনেকটাই স্থবির হয়ে পড়েছিল । এখন বন্দর চালু হওয়ায় আমরা নতুন করে আশার আলো দেখছি । পণ্য আমদানি সহজ হলে ব্যবসা বাড়বে, দামও কিছুটা কমবে বলে আশা করছি ।

আরেক ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ জানান, “টেকনাফ বন্দর চালু হওয়া আমাদের জন্য অত্যন্ত সুখবর । বিশেষ করে সীমান্ত বাণিজ্য বাড়লে এখানকার ছোট ব্যবসায়ীরাও লাভবান হবে । আমরা চাই, এই কার্যক্রম যেন নিয়মিত ও সুষ্ঠুভাবে পরিচালিত হয় ।

সংসদ সদস্যের বক্তব্যঃ এ বিষয়ে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী গণমাধ্যমকে জানান, উখিয়া-টেকনাফবাসীর দোয়া ও সমর্থনই আমার প্রধান শক্তি। আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি । ভবিষ্যতেও এ অঞ্চলের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ ।

এদিকে, স্থানীয় বাসিন্দারা বন্দর সচল হওয়াকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এর কার্যক্রম টেকসই ও গতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x