গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন হ্নীলার শাহরিয়ার নাফিস
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি: টেকনাফ উপজেলার হ্নীলা মৌলভীবাজার এলাকার কৃতী শিক্ষার্থী শাহরিয়ার নাফিস গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি কুমিল্লাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
জানা যায়, শাহরিয়ার নাফিস হ্নীলা মৌলভীবাজার ১নং ওয়ার্ডের আলীআকবর পাড়া এলাকার বাসিন্দা এবং আলহাজ্ব জাকারিয়ার জ্যেষ্ঠ পুত্র।
তার এই সাফল্যে টেকনাফ তথা হ্নীলা এলাকায় আনন্দের ছোঁয়া লেগেছে। স্থানীয় গুণীজন ও শিক্ষিত সমাজ তাকে এবং তার পরিবারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
শাহরিয়ার নাফিস জানান, তিনি ভবিষ্যতে পড়াশোনার মান বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চান। এ জন্য তিনি মা-বাবা ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
মতামত