ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদীতে পলাশে স্ত্রী গেলেন বেড়াতে, স্বামী করলেন আত্মহত্যা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি:নরসিংদীর পলাশে গলায় ফাঁস দিয়ে শুভ চক্রবর্তী (১৮) নামে এক তরণের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ।

নিহত শুভ চক্রবর্তী রাবান গ্রামের সুজন চক্রবর্তীর ছেলে। তিনি ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের একটি প্লাস্টিক কারখানর শ্রমিক ছিলেন।

নিহতের বাবা সুজন চক্রবর্তী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ঘোড়াশাল পৌর এলাকার চামড়ার গ্রামের স্বর্ণা চক্রবর্তীর সাথে প্রেম করে বিয়ে হয় শুভ চক্রবর্তীর। তাদের সংসারে দ্রব চক্রবর্তী নামে আট মাসের এক ছেলে সন্তান রয়েছে। বিয়ে হওয়ার পর মাঝে মধ্যে তাদের কথা কাটাকাটি হতো। গতকাল রোববার বিকেলে স্ত্রী স্বর্ণা চক্রবর্তী শিশু সন্তানকে নিয়ে স্বামীকে বাসায় রেখে বাপের বাড়ি বেড়াতে যায়। পরে রাতের কোন একসময় ঘরের ভিতরে দরজা বন্ধ করে ধন্নার (বিম) সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শুভ চক্রবর্তী।

এদিকে আজ সকাল ৯টার দিকে ছেলের খাবার দুধ নিতে স্বামীর বাড়িতে আসেন নিহত শুভ চক্রবর্তীর স্ত্রী স্বর্ণা চক্রবর্তী। পরে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখে অনেক ডাকাডাকি করেও স্বামীর সাড়াশব্দ পায়নি। এসময় স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে শুভ চক্রবর্তীর মরদেহ ঘরের ধন্নার সাথে ঝুলতে দেখেন। পরে এ ঘটনার খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নার তদন্তের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আত্মহত্যার কারণ উদঘাটনসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নরসিংদীতে পলাশে স্ত্রী গেলেন বেড়াতে, স্বামী করলেন আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x