ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাইকগাছা হাসপাতালে রহস্যজনক চুরি,নৈশ্য প্রহরীর ভূমিকা নিয়ে প্রশ্ন, রুগী ও তার স্বজনরা আছেন নিরাপত্তাহীনতায়।

এফ,এম,এ রাজ্জাক,  খুলনা জেলা প্রতিনিধি :-পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা শনিবার রাতে জানালার গ্রীল কেটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর কার্যালয়ের আলমারি ও ড্রয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে এবং  সিসি ক্যামেরার সরঞ্জাম চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ এবং তদন্ত কমিটি গঠন করেছে।

 পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডাঃ জহিরুল ইসলাম বলেন রোববার সকালে এসেই স্যারের রুমে ঢোকার সময় দেখি দরজার ভিতর থেকে আটকানো। পরে দরজা ভেঙে রুমে ঢুকে দেখি জানালার গ্রীল কাটা এবং রুমের চেয়ার সহ বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।  হাসপাতালের দামী জিনিসপত্র যেসব রুমে থাকে সেখানে চুরি হয়নি  অথচ সিসি ক্যামেরার সরঞ্জাম চুরির বিষয়টি পরিকল্পিত হলেও হতে পারে  হতে পারে এমন ধারণা করছেন অনেকেই ।

   বর্তমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ যোগদানের পর স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেশ অনেক গুলো  কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। এতে নবাগত স্বাস্থ্য কর্মকর্তা এলাকায় প্রশংসিত হলেও অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। এ-সব নানা কারণে জনবান্ধব স্বাস্থ্য কর্মকর্তাকে বেকায়দায় ফেলতে অথবা হাসপাতালের গুরুত্বপূর্ণ জিনিস গায়েব করতে এ ধরনের চুরির ঘটনা ঘটতে পারে বলে কেউ কেউ মন্তব্য করেছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ বলেন সকালে অফিসে এসে  দরজা ভেঙে রুমে ঢুকে দেখি জানালার গ্রীল কাটা এবং রুমের আলমারি ও  টেবিলের ড্র খোলা। আলমারি এবং ড্রয়ের জিনিসপত্র ও চেয়ার গুলো এলোমেলো অবস্থায় রয়েছে । সংঘবদ্ধ চোরেরা রুমের ভিতরের সিসি ক্যামেরার মনিটর, ডিভিআর ও রাউটার নিয়ে গেছে  ।

 শনিবার রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। পরে এ বিষয়ে থানা পুলিশ সহ উর্দ্ধতন কর্তৃপক্ষ কে অবহিত এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান। সরেজমিন পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন থানার ওসি অপারেশন জুলফিকার আলি। এদিকে এ ধরনের চুরি রোধ করা সহ হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাতের নিরাপত্তা বাড়ানো সহ চুরি ঘটনার অধিকতর তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পাইকগাছা হাসপাতালে রহস্যজনক চুরি,নৈশ্য প্রহরীর ভূমিকা নিয়ে প্রশ্ন, রুগী ও তার স্বজনরা আছেন নিরাপত্তাহীনতায়।

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x