কক্সবাজার জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিপিসি-১ টেকনাফ, র্যাব-১৫ এর একটি চৌকস দল। অভিযানের এক পর্যায়ে সন্দেহজনক অবস্থায় পরিত্যক্ত একটি স্থান তল্লাশি করে ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।
র্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত