ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। গোপালগঞ্জ জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে শনিবার (৪ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত হয়েছে ‘বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৫’। সম্মেলনে বিচার বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক। তিনি বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিচারপ্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিচারিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিচার বিভাগের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং অপরাধ দমনে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ ছাড়াও সম্মেলনে বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বিচার বিভাগের সার্বিক উন্নয়ন, মামলার জট নিরসন এবং বিচারপ্রার্থীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

জেলা দায়রা জজ আদালতের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনটি সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার এবং বিচার ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x