ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মদনে জ্বালানি সংকট তীব্র, খোলা বাজারে চড়া দামে পেট্রোল বিক্রির অভিযোগ

মোঃ রাসেল আহমেদ,ক্রাইম রিপোর্টার, নেত্রকোনা:নেত্রকোনার মদন উপজেলায় হঠাৎ করে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল না পাওয়ার অভিযোগ উঠেছে। আর এই সুযোগে খোলা বাজারে বোতলজাত পেট্রোল স্বাভাবিক দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে মদন উপজেলার ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল সরবরাহ সীমিত হয়ে পড়েছে। এতে মোটরসাইকেল চালক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্টেশনে দীর্ঘ অপেক্ষা, তবুও মিলছে না পেট্রোল। স্থানীয় মোটরসাইকেল চালক ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ফিলিং স্টেশনে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও পেট্রোল পাওয়া যাচ্ছে না। অনেক সময় স্টেশন কর্তৃপক্ষ ‘তেল নেই’ বলে ফিরিয়ে দিচ্ছেন। এতে দৈনন্দিন যাতায়াত ও পেশাগত কাজে বিঘ্ন ঘটছে।

খোলা বাজারে বাড়তি দামে বিক্রি এদিকে সংকটকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন স্থানে বোতলজাত পেট্রোল নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে জ্বালানি কিনছেন।

একাধিক ভুক্তভোগী জানান, নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটার পেট্রোল ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন মালিকরা দাবি করছেন, সরবরাহ ঘাটতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সচেতন মহলের উদ্বেগ সচেতন মহল মনে করছে, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। জ্বালানি সংকট নিরসন ও ন্যায্যমূল্যে তেল সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।প্রশাসনের বক্তব্য এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন,

“বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মদনে জ্বালানি সংকট তীব্র, খোলা বাজারে চড়া দামে পেট্রোল বিক্রির অভিযোগ

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x