ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ডুলাহাজারায় ঘের বিরোধে সংঘর্ষের জেরে প্রাণ গেল ঘের মালিক মনজুর আলম প্রকাশ কালোর

চকরিয়ায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে হত্যাঃ মধ্যরাতে উদ্ধার লাশ, এলাকায় আতঙ্ক

মোঃ আবদুল্লাহ (আল-মামুন)কক্সবাজার জেলার চকরিয়ায় চিংড়ি ঘের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে মনজুর আলম প্রকাশ কালো (৫৫) নামের এক ঘের মালিককে হত্যার অভিযোগ উঠেছে । এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বড় ডুমখালী ঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে মৎস্য ঘের নিয়ে বিরোধ চলছিল । এরই জেরে দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সশস্ত্র দুর্বৃত্তরা মনজুর আলমের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মধ্যরাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । নিহত মনজুর আলম ওই এলাকার মৃত জাফর আলমের ছেলে ।

স্থানীয়দের অভিযোগ, ঘের দখলকে কেন্দ্র করে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল । এ হত্যাকাণ্ড সেই বিরোধেরই বহিঃপ্রকাশ বলে ধারণা করা হচ্ছে ।

চকরিয়া থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে ।এদিকে এ ঘটনার পর পুরো এলাকায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে । স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চকরিয়ায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে হত্যাঃ মধ্যরাতে উদ্ধার লাশ, এলাকায় আতঙ্ক

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x