ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টঙ্গীবাড়িতে ছেলের বিরুদ্ধে মায়ের বসতঘর ভেঙে নেওয়ার অভিযোগ

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় এক বৃদ্ধা মায়ের বসতঘর জোরপূর্বক ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে । উপজেলার হাসাইল গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আন্না হক (৯০) ওই গ্রামের মৃত সামসুল হক মাঝির স্ত্রী।এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে তার ছোট ছেলে টঙ্গীবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের স্থানটি সম্পূর্ণ খালি পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি, ঘরটি ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। বৃদ্ধার ছোট ছেলে নাসির মাঝি জানান, তিনি জাপানপ্রবাসী এবং তাঁর মা গ্রামের বাড়িতে একাই বসবাস করেন। সম্প্রতি তাঁর মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে বাড়িটি ফাঁকা থাকার সুযোগ নেয় অভিযুক্ত বড় ভাই আব্দুল হাই মাঝির লোকজন। এ সময়  আব্দুল হাই মাঝি ভাড়াটে লোকজন দিয়ে বসতঘরটি ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন তিনি। নাসির মাঝি আরও জানান, বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে অবহিত করেন।চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে ঘর ভাঙার কাজ বন্ধ করে দেয়। 

একপর্যায়ে চেয়ারম্যান নামাজ আদায়ের জন্য চলে গেলে সেই সুযোগে ঘরটি সম্পূর্ণ ভেঙে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘর ভাঙার কাজ বন্ধ করেন। তবে তাঁর অনুপস্থিতির সুযোগে ঘরটি ভেঙে নেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল হক (ডাবলু) জানান, সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়িতে ছেলের বিরুদ্ধে মায়ের বসতঘর ভেঙে নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x