টাঙ্গাইল গোপালপুরে পাগলা কুকুরের কামড়ে আহত শিশুর চিকিৎসায় সহায়তার আবেদন।
নিজস্ব প্রতিবেদক: মোঃ জাকির খান টাঙ্গাইল :টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ (জল্লাটা) এলাকার বাসিন্দা জালাল উদ্দিন (জালু)-এর নাতি প্রায় ১৩-১৪ দিন আগে একটি পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত হয়।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাকে কুকুরের কামড়জনিত প্রয়োজনীয় ভ্যাকসিনসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তবে বর্তমানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং মুখে জটিল সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে।
চিকিৎসা চালিয়ে যেতে এখন প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, যা বহন করা পরিবারটির পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে মানবিক সহায়তার জন্য সবার কাছে আবেদন জানিয়েছে অসহায় পরিবারটি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল ব্যক্তিদের সহযোগিতাই পারে শিশুটির জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। যোগাযোগ- 01322524736


মতামত