ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।বিপুল উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন।বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

অফিস সূত্রে জানা যায়- সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় আর শেষ হয় বিকেল ৫টায়। এরমধ্যে দুপুরবেলা ৪৫ মিনিট মধ্যাহ্ন ভোজের বিরতি ছিলো। এ বছর নির্বাচনে ০৩টি প্যানেলে ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্যানেলগুলো হলো বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা মনোনীত প্যানেল "মোঃ সহিদ উল্লাহ-মোঃ মাহাবুবুল হক খন্দকার" এবং বিএনপি'র একাংশ জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ কুমিল্লা প্যানেল মোঃ ইউসুফ আলী-তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ) এবং নিরপেক্ষ প্যানেল "ফারুক-জামান" পরিষদ। 

এ বছর ১২শ ৮৭জন ভোটারের মধ্যে ১২শ ৫৩জন ভোটার গোপন ব্যালট পেপারের মাধ্যমে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন। এ নির্বাচনে সকল প্যানেলের প্রার্থীরাই জয় লাভের শতভাগ আশাবাদী। আরও জানা যায়- বৃহস্পতিবার দিবাগত-রাত ৯টায় ভোট গণনা শুরু হলে রাতভর গণনা শেষে পরদিন শুক্রবার ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান বলেন, শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সকল প্যানেলের প্রার্থীসহ কুমিল্লা বারের আইনজীবীগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞ। তিনি আরও বলেন- সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে বিজ্ঞ আইনজীবীগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x