টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের করাচিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—সাবরাং করাচিপাড়া এলাকার জাহেদ হোসেনের পুত্র মোঃ জায়েদ (২৬) এবং পানছড়িপাড়া এলাকার আব্দুল আলমের পুত্র সোহেল (১৮)।
কোস্ট গার্ড সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তারা সীমান্ত এলাকা ব্যবহার করে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় টেকনাফে মাদক পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
মতামত