মানিকগঞ্জের হরিরামপুরে মির্জানগরে সামাজিক অনুষ্ঠানে শতাধিক মানুষের সমাগম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
১ রা এপ্রিল রোজ বুধবার বেলা ১ টায় উপজেলার মির্জানগর চরে হারুকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আহাদ এর বাড়িতে সামাজিক অনুষ্ঠান ও সকল পেশা ও শ্রেনির মানুষদের সাথে সামাজিক ভাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে প্রায় ৫০০ শতাধিক মানুষের খাবার আয়োজন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন শিকদার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বুলবুল, উপজেলা যুবদলের সদস্য ও হারুকান্দি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট বয়বসায়ী ও সমাজ সেবক কাজল মাহমুদ আতোয়ার,দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন,হরিরামপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ও সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ মীর প্রমূখ।
উৎসব মুখর ও নান্দনিক পরিবেশে চরাঞ্চলে এ এক ভিন্ন বিরল দৃষ্টান্ত নজির স্থাপন করেছেন।
মতামত