ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কিশোরগঞ্জে ব্যবসায়ী অপহরণ করে হত্যাচেষ্টা: থানায় অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:-কিশোরগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহতের বাবা ও স্থানীয় ইউপি সদস্য মোঃ হাদিছ মিয়া।

অভিযোগে জানা গেছে, কাটাবাড়ীয়া পাসপোর্ট অফিসের পাশের এলাকায় বাবুল মিয়া “নিঝুম রেস্তোরা” নামে একটি ব্যবসা পরিচালনা করতেন। ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের সঙ্গে তার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর আগে চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত মোঃ হাকিম বর্তমানে কারাগারে রয়েছেন। পরিবারের দাবি, ওই মামলার পর থেকেই হাকিমের স্বজন ও সহযোগীরা মামলা তুলে নিতে বাবুল মিয়াকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ৩১ মার্চ দুপুরে সংঘবদ্ধভাবে কয়েকজন সশস্ত্র ব্যক্তি রেস্তোরাঁয় ঢুকে বাবুল মিয়াকে জোর করে তুলে নিয়ে যায়। পরে কাটাবাড়ীয়া মোড়ের একটি পরিত্যক্ত রাইস মিলে নিয়ে তাকে আটকে রেখে মারাত্মক নির্যাতন চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র, লোহার রড ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তার হাত-পা ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

নির্মম হামলায় গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা মামলা প্রত্যাহার না করলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

আহতের পরিবার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে ব্যবসায়ী অপহরণ করে হত্যাচেষ্টা: থানায় অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x