মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক নির্বাচিত হলেন মনিরুল হক চৌধুরী
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব-এর পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত ক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাচনে তিনি এই পদে বিজয়ী হন। তার এ নির্বাচনে দেশের ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
তার নির্বাচিত হওয়ায় সমর্থক, শুভানুধ্যায়ী ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তারা আশা করছেন, মনিরুল হক চৌধুরী তার অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে ক্লাবের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, দেশের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় ক্রীড়া সংগঠন হিসেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
মতামত