ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠন

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের স্বাস্থ্য সহকারি মো. কামাল উদ্দীন ইপিআই টিকা প্রদানের সময় এক নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠেছে।

সাম্প্রতিক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।সোমবার (৩০মার্চ) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। 

আজ মঙ্গলবার (৩১মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন (এমওডিসি) ডা. ফারজানা জামান পুনমকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো.আবুল কালাম ইলিয়াস ও সহকারি স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজমুন্নাহার।

অফিস আদেশে বলা হয়, ৩০ মার্চ বিকেলে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের স্বাস্থ্য সহকারি মো. কামাল উদ্দীন ইপিআই টিকা প্রদানকালীন এক মহিলাকে যৌন হয়রানির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়। 

ঘটনাটি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন পত্রজারির এক কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হল।উল্লেখ গতকাল সোমবার (৩০মার্চ) বিকেলে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের স্বাস্থ্য সহকারি মো.কামাল উদ্দীন (ইপিআই) টিকা প্রদানের সময় এক নারীকে যৌন হয়রানির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সমালোচনার ঝড় বয়ে যায়। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে এ বিষয়ে তদন্ত করে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য ওই কমিটি গঠন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x