ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাইকগাছার কপিলমুনিতে অবৈধ জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, জব্দ তেল বিতরণ

এফ,এম,এ রাজ্জাক,  খুলনা জেলা প্রতিনিধি :- পাইকগাছা উপজেলার কপিলমুনিতে অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত তেল জনসমক্ষে স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়েছে।

গতকাল  সকালে কপিলমুনি কলেজ রোডে অবস্থিত ‘খান এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দোকানের ভেতর থেকে ড্রামভর্তি বিপুল পরিমাণ দাহ্য পদার্থ জব্দ করা হয়।

জননিরাপত্তা ঝুঁকিতে ফেলায় প্রতিষ্ঠানটির মালিক খান দেলোয়ার হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জনস্বার্থে জব্দকৃত তেল উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়, যা স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী জানান, অবৈধভাবে দাহ্য পদার্থ মজুদ ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পাইকগাছার কপিলমুনিতে অবৈধ জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, জব্দ তেল বিতরণ

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x