ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

তৃণমূলের কণ্ঠস্বর হয়ে উঠছেন তরুণ সাংবাদিক শিহাব উদ্দিন মোল্লা

নিজস্ব,প্রতিনিধি,গোপালগঞ্জ,গোপালগঞ্জে তৃণমূল মানুষের কথা তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তরুণ সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন মোল্লা। মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি ও ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে ইতোমধ্যে স্থানীয়ভাবে আলোচনায় উঠে এসেছেন তিনি।

জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে সরেজমিন তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশে বিশেষ গুরুত্ব দেন শিহাব উদ্দিন। তাঁর প্রতিবেদনে কৃষক, শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর নানাবিধ সমস্যা, অনিয়ম ও জনদুর্ভোগ গুরুত্ব পায়। ফলে তাঁর প্রকাশিত সংবাদ অনেক সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ঘটনাস্থলে গিয়ে তথ্য যাচাই করে নির্ভীকভাবে সত্য তুলে ধরার চেষ্টা করেন তিনি। এ কারণে তাঁর প্রতিবেদনে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে বলেও মনে করেন অনেকে।

শিহাব উদ্দিন মোল্লা বলেন, “সাংবাদিকতা আমার কাছে শুধু পেশা নয়, এটি একটি দায়বদ্ধতা। মানুষের কথা তুলে ধরা এবং সমাজের বাস্তব চিত্র সামনে আনা—এটাই আমার লক্ষ্য।”

স্থানীয় সাংবাদিক মহলের একটি অংশ মনে করে, পেশাগত সততা ও ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তিনি ভবিষ্যতে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবেন।

জানা গেছে, শিহাব উদ্দিন মোল্লা প্রেসক্লাব গোপালগঞ্জের সদস্য এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তৃণমূল মানুষের আস্থা অর্জনের এই ধারাবাহিক পথচলায় তিনি নিজেকে একজন প্রতিশ্রুতিশীল সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

তৃণমূলের কণ্ঠস্বর হয়ে উঠছেন তরুণ সাংবাদিক শিহাব উদ্দিন মোল্লা

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x