ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বেলকুচিতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

আশিকুল ইসলাম, বেলকুচি(সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থী আনজুম আজাদ ও মালিহা তাবাসসুম জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে উত্তীর্ণ হওয়ায় এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

এই গৌরবময় সাফল্য উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমতিয়াজ উদ্দিন এবং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাসমত আলী হাসু।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

জানা যায়, আনজুম আজাদ (পিতা: আশরাফুল আজাদ বিপুল) এবং মালিহা তাবাসসুম (পিতা: মতিয়ার বিএসসি) নিজ নিজ মেধা ও পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে, যা বিদ্যালয় ও এলাকার জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের এ অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

স্থানীয়দের মতে, এ ধরনের কৃতিত্ব শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো এলাকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বেলকুচিতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x