কালিগঞ্জের মথুরেসপুরের গণপতি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু
কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ অলিউল ইসলাম (৩৫) নামে এক ঘেরমালিক মারা গেছেন।রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অলিউল ইসলাম গণপতি গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে। পরিবারের সদস্যরা জানান, ডা. মুজিব-রুবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের বিলে অবস্থিত শহীদ মোল্লার মৎস্যঘের উপর দিয়ে তার নিজ মৎস ঘেরে যাওয়ার সময় ছিড়ে থাকা বৈদ্যুতিক মোটরের তারে বিদ্যুৎতাড়িত হয়ে ঘটনাস্থলে মারা যায় অলিউল ইসলাম। ঐ সময় ছিড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা অলিউল ইসলামকে ঘেরে মৃত অবস্থায় দেখে পরিবারের সদস্যদের খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করেন।বিদ্যুতের তারে তার হাতে এবং বুকে পোড়া ক্ষতস্থান দেখা যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। যুব সংগঠক শেখ আলাউদ্দিন সোহেল দৈনিক দৃষ্টিপাতকে জানান তার পরিবারের কোনো দাবি না থাকায় গতকাল ইশার নামাজ বাদ জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন।
ছবিঃ কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের বিদ্যুৎ তাড়িত হয়ে নিহত অলিউল ইসলাম।
কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।
মতামত