ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাঁচবিবিতে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি:জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড় মানিকা উচ্চ বিদ্যালয় নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে সরেজমিনে গিয়ে বিদ্যালয়টি ছুটি দেওয়া হয়েছে এমন চিত্র দেখা যায়।এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বেশ কয়েকজন অভিভাবক বলেন, আগাম ছুটি দেওয়ায় তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি তারা বিষয়টিকে অনিয়ম হিসেবে দেখছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিষ্ঠান প্রধান মহসিন আলী মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘ রমজান মাসের ছুটি শেষে আজ প্রথম দিন। শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম ছিল। তাই নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়া হয়েছে।

অপরদিকে মুঠো ফোনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বিকেল ৪টার আগে কোনোভাবেই স্কুল ছুটি দেওয়ার নিয়ম নেই। এর আগেই ছুটি দিয়ে থাকলে প্রধান শিক্ষককে সতর্ক করা হবে।

জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, ১ টায় স্কুল ছুটি দিবে কেন? আমি খোঁজ নিয়ে দেখি। পরবর্তীতে আবারো ফোন দিলে তিনি বলেন প্রধান শিক্ষক ফোন রিসিভ করতেছেন না।

 ২৯.০৩.২০২৬

সুলতান মাহমুদ

 জয়পুরহাট

০১৭১৯৮৫৭৪৬৫

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পাঁচবিবিতে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x