ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

মহান বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটিতে বৃহস্পতিবার, শুক্র ও শনিবার টানা তিন দিন বন্ধ থাকার পর আবারও চিরচেনা কর্মচাঞ্চল্য ফিরেছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে। তবে শনিবার (২৮ মার্চ) থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য।

এর আগে গত ২৬ থেকে ২৮ মার্চ তিন দিন সরকারি ছুটিতে বন্দর ও কাস্টমস হাউজ বন্ধ ছিল। তার আগে পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৭ দিন বন্ধ ছিল এ পথে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, শনিবার থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার থেকে বন্দর ও কাস্টমস হাউজে কার্যক্রম শুরু হওয়ায় গোটা বন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ছুটির কারণে সীমান্তের দুইপাশে সৃষ্টি হয়েছিল পণ্যজট। শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম ও রবিবার বন্দর থেকে পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করছে পণ্যজট। বন্দরে পণ্য লোড-আনলোডের জন্য দুই হাজার শ্রমিক কাজে যোগদান করেছে। এছাড়া, ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন।

বন্দরের তথ্য অনুযায়ী, শনিবার (২৮ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে ৩৩৮ ট্রাক বিভিন্ন পণ্য ও ৯৪টি মোটরযানের চ্যাচিস আমদানি হয়েছে। অনুরুপ বেনাপোল বন্দর থেকে ভারতের পেট্রাপোল বন্দরে ৭৬ ট্রাক বিভিন্ন পণ্য রপ্তানি হয়েছে। বন্ধের সময়ে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের ন্যায় স্বাভাবিক ছিল।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, ২৬ মার্চ ও ২৭ মার্চ ছুটিতে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। এ সময় কোনো পণ্য আমদানি হয়নি ভারত থেকে। শনিবার দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। রবিবার সকাল থেকে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারী যারা ছুটিতে গিয়েছিলেন সবাই কর্মস্থলে যোগদান করেছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে আমদানি পণ্য দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। #

প্রেরক:-

মোঃ মনির হোসেন। 

বেনাপোল প্রতিনিধি যশোর। 

তারিখ:-২৯/০৩/২৬

মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x