ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জ্বালানি সংকট নিয়ে কুমিল্লায় পেট্রোল পাম্প মালিকদের জরুরি সভা

কুমিল্লা, ২৯ মার্চ: সারাদেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে বৃহত্তর কুমিল্লা জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার পাম্প মালিকদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব ফজলুল হক ফজলু। সভা পরিচালনা ও সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ।

সভায় বক্তারা বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি উত্তোলন ও সরবরাহে রেশনিং ব্যবস্থা চালুর ফলে কুমিল্লা অঞ্চলে জ্বালানি সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। তারা অভিযোগ করেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর অবাস্তব নীতির কারণে পাম্প মালিক ও সাধারণ ভোক্তারা মুখোমুখি অবস্থানে পড়ছেন।

বক্তারা আরও জানান, জ্বালানি সংকটকে কেন্দ্র করে ভোক্তাদের ক্ষোভ বাড়ছে, ফলে পাম্প মালিকরা হুমকি, নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক হয়রানির মুখে পড়ছেন। এ বিষয়ে ইতোমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে অবহিত করা হয়েছে বলেও সভায় উল্লেখ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আমির হোসেন, অধ্যক্ষ কবির আহমেদ, আলহাজ্ব জলিশ আবদুর রব, আলহাজ্ব জহিরুল ইসলাম মোহন, আলহাজ্ব মো. তাজুল ইসলাম, মোহাম্মদ আলী ফারুক, আলহাজ্ব নাদেরুজ্জামান খন্দকার, জসিম উদ্দিন ভূইয়া, মো. হান্নান সরকার, ইমতিয়াজুল হক মারুফ, মো. আবুল হোসেন তুহিন, প্রকৌশলী জুবায়ের হৃদয় এবং চাঁদপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জ্বালানি সংকট নিয়ে কুমিল্লায় পেট্রোল পাম্প মালিকদের জরুরি সভা

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x