কুমিল্লা জেলা পরিষদের নতুন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
কুমিল্লা: কুমিল্লা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ মোস্তাক মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লালমাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
রবিবার (২৯ মার্চ) সকালে এ শুভেচ্ছা প্রদান করেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টো এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হুমায়ুন কবির, লালমাই উপজেলা যুবদলের সদস্য মাকসুদুর রহমান মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং জেলার উন্নয়নে তার কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
মতামত