ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কালিগঞ্জে অস্ত্র-ইয়াবাসহ ডাকাত সরদার ইয়ার আলী ও তার ১সহযোগী গ্রেপ্তার

 কালিগঞ্জ ব্যুরোঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ডাকাত সরদার  ইয়ার আলী (৪৩) ও তার সহযোগী আরিফুল ইসলাম উজ্জ্বল (৩৪) অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় শংকরপুর গ্রামের মো: আলমগীরের বাড়ির সামনে থেকে ইয়ার আলীকে হাতেনাতে আটক করা হয়। তিনি ওই গ্রামের জব্বার আলী তরফদারের ছেলে।

অভিযানে ইয়ার আলীর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদনা গ্রামের মাহমুদ আলী বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। এবং পৃথক অভিযানে  আরও ২টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব হোসেন জানান, র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প ও পুলিশের যৌথ অভিযানে ইয়ার আলীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী উজ্জ্বলকে ঢাকায় পালিয়ে যাওয়ার প্রাক্কালে মোটরসাইকেলসহ আটক করা হয়। তিনি আরও জানান, ইয়ার আলীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতিসহ অন্তত ২৩টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার কাছে আরও অস্ত্র ও মাদকদ্রব্য থাকতে পারে। সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করা এই সন্ত্রাসীর গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কালিগঞ্জে অস্ত্র-ইয়াবাসহ ডাকাত সরদার ইয়ার আলী ও তার ১সহযোগী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x