টেকনাফে নাফ নদীর মোহনা থেকে ৩টি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
সোলতান আহমদ কক্সবাজার টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে ৩টি মাছ ধরার নৌকাসহ ১৩ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এ ঘটনায় উপকূলীয় জেলেদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মাছ ধরার উদ্দেশ্যে ভোরে নাফ নদীর মোহনায় যান জেলেরা। এ সময় হঠাৎ করে মিয়ানমারের দিক থেকে আসা আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে অভিযান চালিয়ে ৩টি নৌকাসহ ১৩ জন জেলেকে আটক করে নিয়ে যায়। এদিকে, জেলেদের স্বজনরা বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নানা ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে। তারা দ্রুত আটক জেলেদের ফেরত চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগী জেলেরা জানান, এভাবে যদি আমাদের ধরে নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা মাছ ধরতে যেতে পারবো না। আমাদের পরিবার-পরিজন নিয়ে অনাহারে থাকতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং কূটনৈতিকভাবে জেলেদের ফেরত আনার জন্য প্রয়োজনীয়
মতামত