কান্দিরপাড়–ঈদগাহ সড়কে বিদ্যুৎ খুঁটি অপসারণ শুরু, স্বস্তি ফিরছে নগরবাসীর
কুমিল্লা নগরীর কান্দিরপাড় নিউজ মার্কেট থেকে ঈদগাহ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে বিদ্যুৎ খুঁটি অপসারণের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের মাঝখানে ও পাশে স্থাপিত এসব খুঁটির কারণে পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি ব্যস্ততম হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু বিদ্যুৎ খুঁটির কারণে প্রায়ই সৃষ্টি হতো যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি। অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে খুঁটি অপসারণের কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিনের সমস্যার সমাধানে এ উদ্যোগ সময়োপযোগী। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে দ্রুত সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
নগরবাসীর প্রত্যাশা, বিদ্যুৎ খুঁটি অপসারণের পর দ্রুত সড়ক সংস্কার ও সম্প্রসারণ কাজ শেষ হবে। এতে করে যান চলাচল আরও সহজ, স্বাভাবিক ও নিরাপদ হবে বলে মনে করছেন তারা।
মতামত