ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশায় শিক্ষার মানোন্নয়নে ফলাফল পর্যালোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ফলাফল পর্যালোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাম্প্রতিক পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শ্রেণিকক্ষে পাঠদানের মান উন্নয়ন, পড়াশোনায় শিক্ষার্থীদের মনোযোগ বাড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ আরও উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদের হাতে সম্মাননা তুলে দিয়ে ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়।

বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটাতে নিয়মিত পাঠদান, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পোরশায় শিক্ষার মানোন্নয়নে ফলাফল পর্যালোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x