বিজয় চত্বরে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কিশোরগঞ্জ প্রতিনিধি
জাতীয় সাংবাদিক সংস্থা, কিশোরগঞ্জ ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সন্ধ্যায় আখড়াবাজার ব্রিজ সংলগ্ন বিজয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ ইউনিটের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলাম শিপলু, উপদেষ্টা, জাতীয় সাংবাদিক সংস্থা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমিরুল ইসলাম আশফাক, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখা; জেলা বিএনপির সাবেক যুগ্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (ভিপি সুমন) এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ ইউনিটের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা শেখ মাসুদ ইকবাল, সভাপতি কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর মোঃ ফরিদ আহম্মেদ, পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ জোনায়েদ হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রাজসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাংবাদিকতার চ্যালেঞ্জ ও দায়িত্ব নিয়ে আলোচনা
আলোচনা সভায় বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন গণতান্ত্রিক সমাজব্যবস্থার অন্যতম ভিত্তি। সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রাখা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ঐক্য সুসংহত করা, পেশাগত নিরাপত্তা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজন অত্যন্ত জরুরি।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক ও আধুনিক সংগীত, আবৃত্তি এবং বিভিন্ন পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সৌহার্দ্য, আন্তরিকতা ও উৎসবের আবহ।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সাংস্কৃতিক চর্চা জোরদারে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
মতামত