ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লাকসামে সেচের পর ডোবায় মিলল বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলা-এর গোবিন্দপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে একটি ডোবা থেকে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে লাকসাম থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর গ্রামের ফসলি মাঠে আবুল হাসেমের একটি ডোবা রয়েছে। বৃহস্পতিবার ডোবাটিতে সেচ দেওয়ার পর স্থানীয়রা সেখানে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ধরনের সহিংস ঘটনার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব দেশীয় অস্ত্র সেখানে মজুদ করে রেখেছিল। পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রগুলো ডোবায় ফেলে যায়।

এ বিষয়ে ওসি মাকসুদ আহাম্মদ বলেন, “এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

লাকসামে সেচের পর ডোবায় মিলল বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x