জামায়াত নেতা বাচ্চু মেম্বারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমিরুল আলমের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়।
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের জামাত নেতা সাবেক ইউপি মেম্বার আব্দুল কাইয়ুম বাচ্চু ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রবাসী খান আমিরুল আলমের রিপনের উদ্যোগে আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের পাঁচটি মসজিদেই দোয়ার আয়োজন করা হয়।
২৭ মার্চ শুক্রবার জুমার নামাজের পর ধোপাখিলা গ্রামের পাঁচটি মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়।
২০১১ সালের ২৫শে মার্চ রাতে সাবেক ইউপি মেম্বার জামায়াত নেতা আব্দুল কাইয়ুম বাচ্চু মেম্বারকে সন্ত্রাসীরা নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে। বাচ্চু মেম্বারের ১৫ তম শাহাদাত বার্ষিকী ৫ টি মসজিদে খান আমিরুল আলম রিপনের উদ্যোগে দোয়া অনুষ্ঠানে আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৩ নং ওয়ার্ড় সভাপতি অলিউর রহমান জাহাঙ্গীর, সাবেক মেম্বার ফজলুল হক খান , মো: ইউনুছ,গোলামকিবরিয়া মহিম,সাইফুল ইসলাম, আলা উদ্দিন, সফিকুর রহমান, আলকরা ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান ভূইয়াসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
মতামত