রাণীশংকৈলে ফেসবুক পোস্টে মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগ, যুবক আটক
মো: হামিম রানা ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে বিধান রায় নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭মার্চ ) দুপুরে রাণীশংকৈল থানা পুলিশ উপজেলার নেকমরদ পারকুন্ডা গ্রাম থেকে তাকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নেকমরদ পারকুন্ডা গ্রামের বাসিন্দা বিধান রায় ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা তার বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রাণীশংকৈল থানার পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত