সাউথইস্ট ব্যাংক পিএলসি ডাবল এলইডি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলার মেহেরকল দৌলতপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাউথইস্ট ব্যাংক পিএলসি ডাবল এলইডি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় জয় কামতা সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। ট্রাইব্রেকারে ২-০ গোলে জুনিয়র একাদশ বিজয়ী হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও বক্তব্য প্রদান করেন লালমাই উপজেলা বিএনপির অন্যতম নেতা মাওলানা জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ডালিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ শাহাজান, আফজাল খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান, ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রফেসর মনির হোসেন, কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান স্বপন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আগত ফুটবলপ্রেমী দর্শকরা।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজক কমিটিকেও ক্রেস্ট প্রদান করা হয়।
মতামত