টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি: সিনিয়র সহ-সভাপতি মনোনীত শামসুল আলম শারেক
সোলতান আহমদ কক্সবাজার টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন আংশিক কমিটি গঠনের অংশ হিসেবে দৈনিক সময়বায়ান্ন-এর টেকনাফ প্রতিনিধি ও চ্যানেল টেকনাফের পরিচালক, বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম শারেককে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, সাংবাদিকতার পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তাকে এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়। তার এই মনোনয়ন টেকনাফের সাংবাদিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
সাংবাদিক শামসুল আলম শারেক বলেন, “প্রেসক্লাবের প্রতি আমার দায়বদ্ধতা সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ রেখে টেকনাফের সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে যেতে চাই।”
এদিকে, প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্ব ও অভিজ্ঞতায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব আরও গতিশীল ও শক্তিশালী ভূমিকা পালন করবে।
মতামত