সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
কুমিল্লা, প্রতিনিধি: কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের বোন, ভগ্নিপতি, ভাগিনা ও ভাগ্নি।
জানা যায়, নিহত ভগ্নিপতি মুফতি আব্দুল মুমীন (রহ.) ঢাকার মোহাম্মদপুরস্থ জামি'আ মুহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করতেন। দুর্ঘটনায় তিনি, তার স্ত্রী, মেয়ে এবং ছোট ছেলে নিহত হন। তবে তাদের বড় ছেলে প্রাণে বেঁচে গেছেন।
সূত্র জানায়, নোয়াখালীর গ্রামের বাড়ি থেকে ঢাকায় মাদ্রাসায় ফেরার পথে কুমিল্লার হোটেল মায়ামির সামনে স্টার লাইন পরিবহনের একটি বাস তাদের গাড়িকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রাইভেট কার চালকসহ মোট পাঁচজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এ দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে। আল্লাহ তা’আলার কাছে তাদের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করা হয়েছে।
মতামত