ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে মাদক পাচারের অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ।

সোলতান আহমদ কক্সবাজার টেকনাফ প্রতিনিধি।

টেকনাফ, ২৬ মার্চ ২০২৬:

দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সাবরাং এলাকার ক্যাম্পের কাঠি সংলগ্ন লবণের মাঠ এলাকা থেকে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—মিয়ানমার থেকে জেলের ছদ্মবেশে একটি বড় মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের প্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়কের সার্বিক পরিকল্পনা ও নেতৃত্বে সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ এলাকা থেকে প্রায় ১.৫ কিলোমিটার উত্তরে ক্যাম্পের কাঠি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, বিজিবির একটি আভিযানিক দল বিকাল আনুমানিক ৩টার দিকে কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরে বিকাল সাড়ে ৩টার দিকে জেলের ছদ্মবেশে সন্দেহভাজন তিন ব্যক্তি সেখানে এসে ছদ্মবেশ পরিবর্তন করে লবণ মাঠে কর্মরত শ্রমিকদের বেশ ধারণ করে।

এসময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের আটক করতে ধাওয়া করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত একটি কালো প্লাস্টিকের বালতিতে থাকা মাদকদ্রব্য লবণ মাঠের কাদা মাটির নিচে লুকিয়ে পাশ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালিয়ে কাদা মাটির নিচ থেকে বিশেষ মোড়কে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

বিজিবি জানায়, তাদের টহল দলের তাৎক্ষণিক, দক্ষ ও কৌশলগত পদক্ষেপের ফলে অভিনব পন্থায় পাচারকৃত বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা সম্ভব হয়েছে, যা তাদের পেশাদারিত্ব ও কার্যকর গোয়েন্দা তৎপরতার প্রতিফলন।

এ ঘটনায় আটককৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফে মাদক পাচারের অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ।

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x