ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের

টেকনাফ প্রতিনিধি: 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে ঈদ পরবর্তী একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ নুরুল হুদা লিখিত বক্তব্যে তার অবস্থান তুলে ধরেছেন।

তিনি জানান, গত ২২ মার্চ ২০২৬, ঈদের দ্বিতীয় দিন দুপুরে কয়েকটি টমটমে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজিয়ে সড়কে চলাচলের কারণে পার্শ্ববর্তী লেদা ইবনে আব্বাস মাদ্রাসায় নামাজ আদায়ে বিঘ্ন ঘটে। বিষয়টি নিয়ে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা তার কাছে অভিযোগ জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে কয়েকটি টমটমের সাউন্ড বন্ধ করে দেন।

তার দাবি, এ সময় এক চালক অতিরিক্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড বক্সটি সাময়িকভাবে নামিয়ে রাখা হয়। পরে জোহরের নামাজ শেষে ফিরে এসে তিনি দেখতে পান, নিজেকে হ্নীলা উত্তর শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয়দানকারী জামাল হোছন নামের এক ব্যক্তি ঘটনাস্থলে এসে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরবর্তীতে বিষয়টি মীমাংসার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে ডেকে এনে ক্ষমা প্রার্থনা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে এরপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ও তার পরিবারের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় পোস্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ইউপি সদস্য।

তিনি আরও দাবি করেন, পূর্বেও একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল, যা তিনি হয়রানিমূলক বলে মনে করেন। বর্তমান ঘটনাটিও একইভাবে পরিকল্পিত অপপ্রচারের অংশ হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য জানা যায়নি। স্থানীয় সচেতন মহল ঘটনাটি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x