ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‎লাঙ্গলবন্দ স্নান উৎসবকে ঘিরে পঞ্চপান্ডব ঘাট পরিদর্শন

‎মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: মহা তীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী পঞ্চপান্ডব ঘাট পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

‎পরিদর্শনকালে তিনি ঘাটের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পূণ্যার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, লাঙ্গলবন্দ স্নান উৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে আগত পূণ্যার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করা হবে। বিশেষ করে তাদের সুবিধার্থে একটি আধুনিক তীর্থযাত্রী নিবাস নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

‎এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাফির উদ্দিন মজনু ও আতাউর রহমান, পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎এছাড়াও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক সুমিত রায়, জেলা দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল এবং বারদী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিপন চন্দ্র শীল।

‎উপস্থিত নেতৃবৃন্দ ঘাটের উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পূণ্যার্থীদের নিরাপদ স্নানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে লাঙ্গলবন্দ স্নান উৎসব আরও সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

‎লাঙ্গলবন্দ স্নান উৎসবকে ঘিরে পঞ্চপান্ডব ঘাট পরিদর্শন

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x