কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ও মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালিগঞ্জে২৬ শে মার্চ ২০২৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) ২০২৬ বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাইনুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, প্রশিক্ষণপ্রাপ্ত এএসপি মোঃ খালিদ,
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শংকর কুমার দে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের আমির আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী সেক্রেটারি জেনারেল আনোয়ারুল ইসলাম,সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক মোমতাজ হোসেন মন্টু এবং আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক সমিতি, বাংলাদেশ সাংবাদিক ফোরাম ও প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির দাবি জানান। পাশাপাশি অসুস্থ ও অসহায় মুক্তিযোদ্ধাদের উন্নত সহায়তা প্রদান এবং প্রত্যেক মুক্তিযোদ্ধার বাড়িতে পরিচিতিমূলক নেমপ্লেট স্থাপনের দাবি উত্থাপন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতীয় সংসদে মুক্তিযোদ্ধাদের সকল সমস্যা তুলে ধরে তাদের পাশে থাকার চেষ্টা করা হবে। তিনি স্থানীয় পর্যায়ে ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন। মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।অনুষ্ঠানের শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক ও ফুল দিয়ে বরণ করা হয়।বাদ যোহর উপজেলা মডেল মসজিদ ও কেন্দ্রীয় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সহ উপজেলার সকল মসজিদ, গির্জা, প্যাগডা,সহ অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্র গ্রতি কামনা করে এবং মুক্তিযোদ্ধে শহীদ আত্মদানকারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মোনাজাত ও বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়।বিকাল তিনটায় মহিলাদের জন্য মুক্তিযোদ্ধা ভিত্তিক আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা লেডিস ক্লাব সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা হাসপাতালে ও বৃদ্ধাশ্রমে মহান স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে উন্নত মানের খাবার ও প্রীতিভোজের ব্যবস্থা করা হয়।চৈত্রের পড়ন্ত বিকালে বিকাল পাঁচটায় উপজেলা মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম মুক্তিযোদ্ধা সমন্বয়ে সুধী একাদশের প্রীতি ফুটবল প্রতিযোগিতায় ক্রিয়ামোদী দর্শকবৃন্দ আনন্দে মেতে ওঠে।সন্ধ্যার সময় সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের সমাপ্তি হয়।
ছবিঃ কালিগঞ্জে২৬ শে মার্চ ২০২৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাঃ রবিউল বাসার।
কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।
মতামত