আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় এডভোকেট মোঃ ফরহাদ উদ্দিনকে সংবর্ধনা।
কুমিল্লার লালমাই উপজেলার দুতিয়াপুর গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আবদুল মোতালেব মেম্বার এর বড় ছেলে অ্যাডভোকেট মোঃ ফরহাদ উদ্দিন আইন পেশায় বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৬ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে লালমাই ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের কনফারেন্স রুমে লালমাই সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ উপলক্ষে এক আনন্দঘন মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করেন লালমাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মনির হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংবাদিক মোঃ মনসুর লোকমান রাকিব, ফটোসাংবাদিক মোঃ কামাল হোসেন এবং মোঃ মোবারক হোসেন।
সংবর্ধনায় লালমাই সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মনির হোসেন নবীন আইনজীবী অ্যাডভোকেট মোঃ ফরহাদ উদ্দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি আরো বলেন, আইন পেশায় সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্ববোধ বজায় রেখে কাজ করলে তিনি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
মতামত