ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লিভারপুল ছাড়ছেন সালাহ! নতুন গন্তব্য কোথায়?

আকাশ দাশ সৈকত

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া মোহাম্মদ সালাহ অবশেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। চলতি মৌসুম শেষেই অলরেডদের বিদায় জানাবেন মিসরীয় এই তারকা ফরোয়ার্ড।

লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে বিশ্বজুড়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সালাহ। দীর্ঘ নয় মৌসুম এই ক্লাবটির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা সালাহ গত বছরও চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছিলেন। তবে চুক্তি নবায়ন হলেও তার ক্লাব ছাড়ার গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, যা গত ডিসেম্বর মাসে চূড়ান্ত রূপ নেয়।

আফ্রিকান কাপ অব নেশনসে যোগ দেওয়ার ঠিক আগে লিভারপুলের নতুন ম্যানেজার আর্নে স্লট এবং ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সালাহর প্রকাশ্যে মতবিরোধ তৈরি হয়। যদিও তিনি নতুন চুক্তি করেছিলেন, কিন্তু সম্পর্কের সেই ফাটল আর জোড়া লাগেনি। ফলে চলতি মৌসুম শেষে দুই পক্ষই সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

লিভারপুল ছাড়ার পর সালাহর নতুন গন্তব্য কোথায় হবে—তা নিয়ে এখন ফুটবল বিশ্বে চলছে তুমুল আলোচনা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মুসলিম অ্যাথলেটদের একজন হওয়ায় সৌদি আরবের 'ভিশন ২০৩০'-এর অংশ হিসেবে ফুটবলকে জনপ্রিয় করতে সালাহর চেয়ে বড় কোনো মুখ হতে পারে না। ফলে সৌদি প্রো লিগের ক্লাবগুলো তাকে পেতে মরিয়া।

অন্যদিকে, লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আমেরিকার ক্লাবগুলোও সালাহকে দলে ভেড়াতে মুখিয়ে আছে। এছাড়া কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ার পর একজন বিশ্বমানের ফরোয়ার্ডের সন্ধানে আছে ফরাসি ক্লাবটি। সেই অভাব পূরণে সালাহ হতে পারেন সবচেয়ে বড় কার্যকরী ফুটবলার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

লিভারপুল ছাড়ছেন সালাহ! নতুন গন্তব্য কোথায়?

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x