মাদানী নেসাবসহ সকল বিভাগে ভর্তি চলছে মানারুশ শারক মাদ্রাসায়
ঢাকা প্রতিনিধি:
রাজধানীর উত্তরা ডিয়াবাড়িতে অবস্থিত “মানারুশ শারক মাদ্রাসা”-তে মাদানী নেসাবসহ সকল বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে পুরাতন শিক্ষার্থীদের ভর্তি নবায়ন কার্যক্রমও চলমান রয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, পহেলা রমজান থেকে ১৪ শাওয়াল পর্যন্ত কোটা পূরণ সাপেক্ষে ভর্তি চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিভাগসমূহ
মাদ্রাসায় বর্তমানে নিম্নোক্ত বিভাগে ভর্তি চলছে—
কিতাব বিভাগ
হিফজুল কুরআন বিভাগ
স্পেশাল নাজেরা বিভাগ
ইবতেদায়ী (নূরানী) বিভাগ (শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত)
ভর্তি সংক্রান্ত শর্তাবলী
কর্তৃপক্ষ জানায়—
মাদানী নেসাব ১ম বর্ষে ভর্তির ক্ষেত্রে কম বয়সী ও হাফেজে কুরআন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
সকল শিক্ষার্থীর কুরআন সহিহ হওয়া বাধ্যতামূলক
অন্যান্য বর্ষে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
হিফজ ও নাজেরা বিভাগে মেধা ও বয়স বিবেচনা করা হবে
ইবতেদায়ী বিভাগেও ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়া হবে
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ভর্তির সময় অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক। সঙ্গে আনতে হবে—
অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি
শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
জন্ম নিবন্ধনের ফটোকপি
মাদ্রাসার বৈশিষ্ট্য
মানারুশ শারক মাদ্রাসা দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে উন্নত পাঠদান ও তত্ত্বাবধানের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির বিশেষ সুবিধাসমূহের মধ্যে রয়েছে—
অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান
মাদানী নেসাবে দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা
তারবিয়াতি পরিবেশ ও আমলী অনুশীলন
আবাসিক সুবিধা (এসি, খাট ও ধোপা সার্ভিসসহ)
সিসিটিভি নিরাপত্তা ব্যবস্থা
স্বাস্থ্যসম্মত খাবার ও পরিচ্ছন্ন পরিবেশ
দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্ন
পরিচালনা পরিষদ
প্রতিষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার মাওলানা শারাফাতুল্লাহ নাদাভী (হাফিযাহুল্লাহ)।
ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন মুফতি রুহুল আমীন নো’মানী।
যোগাযোগ
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ—
0186506517
01958556779 (মাওলানা জুনায়েন হাসান)
যাতায়াত
রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং থেকে মেট্রোরেল স্টেশন-১ এর নিকটে, ডিয়াবাড়ি এলাকায় মাদ্রাসাটি অবস্থিত।

মতামত