খাদ্য মন্ত্রণালয় থেকে অব্যাহতি, কৃষি ও মৎস্যে থাকছেন আমিন উর রশিদ ইয়াছিন
ঢাকা, ২৫ মার্চ ২০২৬ (বুধবার): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন-এর দপ্তর পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তার দায়িত্ব থেকে খাদ্য মন্ত্রণালয় প্রত্যাহার করা হয়েছে।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা গেজেটে এ তথ্য জানানো হয়। এর আগে বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হলেও সর্বশেষ এই প্রজ্ঞাপনে তা পুনর্বিন্যাস করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আমিন উর রশিদ ইয়াছিন পূর্বে খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তবে নতুন সিদ্ধান্তে তিনি এখন শুধুমাত্র মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি কার্যক্রমে গতি আনা এবং কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে এ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

মতামত